ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

ভার্চুয়াল কোর্টের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভার্চুয়াল কোর্ট পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। রিটের পক্ষে শুনানি করে আইনজীবী এ কে এম আসিফুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, করোনা পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভার্চুয়াল কোর্ট চলমান রয়েছে। তাই আমরা এ বিষয়ে রুল জারির প্রয়োজনীয়তা দেখছি না। তারপর আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ করে সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী এ কে এম আসিফুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী

ভার্চুয়াল কোর্টের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আপডেট টাইম : ০২:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০