ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রথম দিনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি কেউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৫টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও রেজুলেশন না থাকায় প্রথম দিনে কেউ ফরম সংগ্রহ করেননি।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেয়া হচ্ছে। তবে, প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করতে দেখা যায়নি।

ক্ষমতাসীন দলের নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা অথবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা রেজুলেশন থাকতে হবে। গতরাতে মনোনয়ন ফরম বিতরণ শুরু করার ঘোষণা দেয়ায় এখনো রেজুলেশন হয়নি। একারণে প্রথমদিনে ফরম সংগ্রহ করতে আসেননি কেউ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল জানান, আগামীকাল (আজ) থেকে ফরম কিনতে ও জমা দিতে আসবেন দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। আগামী ২৮ ডিসেম্বর উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫টি পৌরসভার ভোটগ্রহণের কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রথম দিনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি কেউ

আপডেট টাইম : ১০:০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০