ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসছে দ্বিতীয় ধাক্কা, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী ভাইরাস করোনার দ্বিতীয় ধাক্কা ইতোমধ্যে আসতে শুরু করেছে। এটা নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনে যেকোন কঠিন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে সারাদেশে লকডাউন হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন সরকারের এই মুখপাত্র।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

দেশে করোনা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা দিন দিন বাড়ছে। এ অবস্থায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যথেষ্ট অবহেলা রয়েছে। এজন্য সরকার প্রয়োজনে যেকোন কঠিন সিদ্ধান্ত নেবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে।’

করোনা পরিস্থিতি মোকাবেলার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নতুন করে লকডাউন আসতে পারে কি না? এ ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি। গতি-প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।’

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেয়া হয়েছে। তিনি একজন ভালো লোক। জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য তাকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ সন্ধ্যায় তার শপথ।’

‘এ মুহূর্তে মন্ত্রিসভায় কোনো পরিবর্তনের কথা আমি জানি না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ওটা (ধর্ম) যেহেতু খালি সে জন্য পূরণ করছে। এ সময় আর পরিবর্তন তাড়াতাড়ি হচ্ছে বলে মনে হয় না। খুব সহসাই পরিবর্তন হচ্ছে না’ যোগ করেন সেতুমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আসছে দ্বিতীয় ধাক্কা, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০