ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

দুই মামলায় গোল্ডেন মনির ১৪ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ২৭৮ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালত এই আদেশ দেন। এদিন আসামি মনিরকে আদালতে হাজির করা হয়।

এ সময় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন মিয়া তার সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে  আদালত দুই মামলায়  সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দুই মামলায় রিমান্ড একই সঙ্গে চলবে।

আজ রবিবার সকালে রাজধানীর বাড্ডা থানায় র‌্যাব বাদী হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে এই তিনটি মামলা দায়ের করে।

এর আগে গোল্ডেন মনিরকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যা প্রায় বাংলাদেশি টাকায় ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী

দুই মামলায় গোল্ডেন মনির ১৪ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০