ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতীয় শ্রমিক লীগ সভাপতি মন্টু আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু আর নেই। শনিবার দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে ফজলুল হক মন্টুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী,  গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ফজলুল হক মন্টুর জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত বছরের ৯ নভেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে ফজলুল হক মন্টুকে সভাপতি করা হয়।  নতুন সভাপতি মন্টু শ্রমিক লীগের একজন পরিচিত নাম। এর আগের কমিটির তিনি কার্যকরী সভাপতি ছিলেন। ইতোপূর্বে তিনি শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন।

দীর্ঘ ৪৫ বছর ধরে ট্রেড ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ফজলুল হক মন্টু ১৯৬৯-৭০ সালে পাবনা জেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন।  স্বাধীনতাযুদ্ধে তিনি পাবনা জেলা মুজিব বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জাতীয় শ্রমিক লীগ সভাপতি মন্টু আর নেই

আপডেট টাইম : ১০:৩১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০