ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সবার অলক্ষ্যে হোয়াইট হাউসে সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ সবার অলক্ষ্যে হোয়াইট হাউসে সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিনের কার্যতালিকায় কোনো পাবলিক ইভেন্ট ছিল না। এবং নির্বাচনে পরাজয়ের পর এটি দশমবারের মত ঘটল। কার্যত একাকী ও নিভৃতে থাকতেই পছন্দ করছেন ট্রাম্প। ট্রাম্প কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ওভাল অফিসে কোনো টিভি ক্যামেরাওকে আমন্ত্রণ জানাচ্ছেন না ট্রাম্প। এমনকি গলফ খেলতেও যাচ্ছেন না ৭৪ বছরের এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে ২৫ মাইল দূরে গলফ কোর্সেও। -সিএনএন

ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ছুটি কাটাতে তাদের সাউথ ফ্লোরিডা রিসোর্টে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা স্থির করেছেন ওয়াশিংটনেই থাকবেন। মার-এ-লাগোতে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের এধরনের নিভৃতে থাকার বিষয়টিকে ‘বাঙ্কার মেন্টালিটি’ বা অবরুদ্ধ যাপিত জীবনের সঙ্গে তুলনা করেছেন। গত এক মাসেরও বেশি সময় ট্রাম্প কোনো গোয়েন্দা ব্রিফিংও গ্রহণ করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্র বা বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলছেন না। সর্বশেষ ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে তিনি গত ৩০ অক্টোবর টেলিফোনে কথা বলেন। হোয়াইট হাউসের কক্ষে বসে প্রেসিডেন্ট ট্রাম্প জানালা দিয়ে লনের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন রাস্তায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থকদের। প্রেসিডেন্ট ট্রাম্প এও ভেবে অবাক হচ্ছেন যে, কেনো তার আইনজীবীরা টেলিভিশনে নির্বাচনের কারচুপি নিয়ে সক্রিয় অংশগ্রহণ করছেন না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সবার অলক্ষ্যে হোয়াইট হাউসে সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০