ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

শীতে বিচারপতি-আইনজীবীদের পরতে হবে কালো কোট-শেরওয়ানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের কালো কোট পরিধান করতে হবে। আবার অধস্তন আদালতের বিচারক-আইনজীবীরা কালো কোটের পাশাপাশি শেরওয়ানিও পরতে পারবেন।

সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল এবং শারীরিক উপস্থিতিতে মামলার শুনানির সময় ক্ষেত্রবিশেষ টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন।

অধস্তন আদালতের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় ক্ষেত্রমতে সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই এবং কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন।

এর আগে, করোনা পরিস্থিতিতে জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি ছাড়া বাকি পোশাক পরিধান করতে বলা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

শীতে বিচারপতি-আইনজীবীদের পরতে হবে কালো কোট-শেরওয়ানি

আপডেট টাইম : ০৬:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০