ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাঁচামরিচ ঝাঁজে-ঝালে দারুণ মজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাচীনকাল থেকেই মধ্য ও দক্ষিণ আমেরিকার মহাদেশের বিভিন্ন জায়গায় মরিচের চাষ করা হতো। পুরাতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন, কুয়েডরের দক্ষিণ-পশ্চিমাংশে ছয় হাজার বছর আগে মরিচের চাষ করা হতো।

এটি নিয়ে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কার প্রমাণিত হলে, মরিচের পরিধি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রথমে ফিলিপাইনে এরপর থেকে ভারতবর্ষ, চীন, কোরিয়া ও জাপানে মরিচ বিস্তার লাভ করে। এক পর্যায়ে আমরাও তা পেয়েছি।

গ্রাম-বাংলার অতি পরিচিত একটি মসলার নাম কাঁচামরিচ। আর যে কোনো তরকারি রান্নায় কাঁচামরিচ অন্যতম। একটা সময় সহজলভ্য ও দামেও সস্তা ছিল। কালচক্রে মসলানামের কাঁচামরিচের দাম অনেকটা চড়া। তবে ভেষজগুণে ভরপুর। বাঙালিদের কখনও কখনও খাবার তালিকায় থাকে গরম কিংবা পান্তাভাতে ভাজা মাছ সঙ্গে দু-একটি কাঁচামরিচ; এর ঝাঁজ ও ঝাল খাবারের তৃপ্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। তখন খাবারের স্বাদটিও অন্যরকম লাগে। আর রান্না, মরিচমাখা আলুভর্তা, মুড়িমাখা, সালাদ, স্যুপ ও নুডলসসহ কাঁচামরিচ খাওয়া হয় খুব-ই মজা করে। এসব খাবারের স্বাদ নুন ও মরিচে। মরিচ ছাড়া কি চলে!

বাঙালিদের একটু-আধটু ডাল ছাড়া পেট ভরে না। ডাল রান্নায় কাঁচামরিচ না হলে স্বাদ থাকে না। আবার কাঁচামরিচ যখন জিহ্বায় থাকে তখন লালাও নির্গত হয়। নির্গত লালা তখন আমাদের হজমে সহায়ক হিসেবে কাজ করে। অনেক সময় শুকনো ঝাল মরিচ খেলে পেট জ্বালা-যন্ত্রণা করে। আবার অনেকেরই গ্যাস্ট্রিক ও মলমূত্রের জ্বালাও বেড়ে যায়। তবে ভাতের সঙ্গে কাঁচামরিচ চিবিয়ে খাওয়া পাশাপাশি রান্না করেও খাওয়া অনেক ভালো। এতে আছে ভিটামিন-সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। তা ছাড়াও হজম বৃদ্ধি, ক্ষুধা, দাঁত, মাড়ি ও মল রোধেও দারুণ উপসম করে বিধায় কাঁচামরিচের কোনো জুড়ি নেই।

আসলে এটি মরিচ বা লঙ্কা এক ধরনের ফল। এটিকে আমরা সবজি হিসেবেই তুলনা করে থাকি। এটি Capsicum গণের Solaneceae পরিবারের উদ্ভিদের ফলকে মরিচ বলে ডাকি বা চিনি। মরিচ মূলত মসলা হিসেবেই ব্যবহার হয়ে থাকে। মরিচ নানা প্রজাতির হয়ে থাকে। এগুলোর মধ্যে Capsicum chinense প্রজাতির Naga jolakia, যা বাড়ির আঙিনায় বা ছাদে শখ করে বোট মরিচ রোপণ করি আর Capsicum annuum প্রজাতির Cayenne মরিচ আমাদের দেশে ভালো জন্মালেও সিলেটের অঞ্চলে নাগা মরিচ, যা বোম্বাই মরিচ নামেও খুব-ই পরিচিত। আর সাম্প্রতিক সময়ে পৃথিবীর সর্বত্র-ই মরিচ রান্নার কাজে ও ভেষজ ঔষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে। কাঁচামরিচ যত-ই স্বাদ হোক না কেন, এটি পরিমিত খাওয়া ভালো। তবে অতিরিক্ত খাওয়া কোনোক্রমেই ভালো না। এটি একদিকে আয়, আরেক দিকে ঘরের চাহিদা মেটাতে তার কোনো জুড়ি নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাঁচামরিচ ঝাঁজে-ঝালে দারুণ মজা

আপডেট টাইম : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০