ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

একসঙ্গে ফেরদৌস ও জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬
  • ৩৯৩ বার

দুইজনের একসঙ্গে কাজ করা হয়েছিল সেই চার বছর আগে। সেটিও ছিল তাদের প্রথমবারের একসঙ্গে কাজ করা। দীর্ঘ চার বছর আবারও জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন এ দুই তারকা। এর আগে ২০১১ সালে গেরিলা ছবির মাধ্যমে জুটি হয়ে অভিনয় করেছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমাতে তাদের সাবলীল অভিনয় বেশ প্রশংসা কুড়ায় দর্শকমহলে। তার ধারাবাহিকতায় আবির খানের নির্দেশনায় ‘নাল কাহাই’ নামের একটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। দীর্ঘদিন পর জুটি হয়ে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের সব বিষয়ই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। জানতে পেরেছি এ ছবিতে আমার বিপরীতে জয়াকে নেয়া হচ্ছে। তার সঙ্গে আমার খুব একটা কাজ করা হয় না। তবে আমাদের প্রথম জুটির ছবি গেরিলা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন দর্শক। সেই ধারাবাহিকতায় বলতে পারি দর্শকরা এবারও আমাদের ভালোভাবেই গ্রহণ করবেন।’ উল্লেখ্য, ফেরদৌস ইতিমধ্যে নতুন এ পরিচালকের সঙ্গে ‘পোস্টমাস্টার’ নামে একটি ছবির শুটিং করছেন। এটির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরই পরবর্তী সিনেমা নাল কাহাইয়ের শুটিং করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

একসঙ্গে ফেরদৌস ও জয়া আহসান

আপডেট টাইম : ১১:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬