ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর আমৃত্যু দণ্ডের আদেশ প্রত্যাহার, ফের শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরার রেশমা খাতুন হত্যা মামলায় স্বামী ইমাদুলের মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাহার (রিকল) করেছেন আপিল বিভাগ। এ মামলায় পুনরায় আপিল শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও এবিএম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

অমিত দাস গুপ্ত যুগান্তরকে বলেন, এ মামলায় আসামি একটি নিয়মিত আপিল করেছিলেন। সেটি শুনানির জন্য তার আইনজীবী আবেদন করলে আদালত রায় প্রত্যাহার করে ফের শুনানির জন্য আদেশ দেন।

জানা যায়, ২০০২ সালের ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী ইমাদুল। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় জবানবন্দি দিয়ে ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। একই বছরের ২৯ জুলাই রেশমা মারা যান।

পরে ২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি ইমাদুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর আসামি মৃত্যুদণ্ড ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসেন। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ইমাদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর আমৃত্যু দণ্ডের আদেশ প্রত্যাহার, ফের শুনানি

আপডেট টাইম : ০৬:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০