ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মির্জা ফখরুল সাহেব, কোনো লাভ হবে না: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবির রাজনৈতিক প্রতিবেদন ও বিভিন্ন মহলের উসকানিমূলক বক্তব্য বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ।

শুক্রবার দুপুরে ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, প্রকৃতপক্ষে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মহামারীর মধ্যে ধ্বনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতেগোনা ক’টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে। এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার বাসে আগুন দেয়া হয়েছে।

এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিয়েছে, বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে এবং বাস পোড়ানোতে যে বিএনপি ও তাদের দোসররা জড়িত, তা সহজেই অনুমেয়- বলেন হাছান মাহমুদ।

নির্বাচনে কারচুপি আড়াল করতেই বাসে আগুন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ড. হাছান বলেন, অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কীভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী তা ভালোভাবেই জানে। পুলিশের প্রাথমিক তদন্তেও দেখা গেছে, ২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল তার সঙ্গে বৃহস্পতিবার যে নয়-দশটি বাস পোড়ানো হয়েছে, তার মিল আছে। প্রথম বাসটি একটি সরকারি প্রতিষ্ঠানের বাস পোড়ানো হয়েছে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। সুতরাং এ ঘটনার সঙ্গে বিএনপি ও তাদের মিত্রদের সংশ্লিষ্টতা আনায়াসে অনুমেয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।  অতীতে ২০১৩-১৪ সালে যেমন এ ধরনের নাশকতা সরকার কঠোর হস্তে দমন করেছে, এবারও জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতা কঠোর হস্তে দমনে সরকার বদ্ধপরিকর।

একইসঙ্গে এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ড. হাছান।

দেশে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী কোনো গুজব বা ঘটনার বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই সব গণমাধ্যমের সাহায্যে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এ পর্যায়ে সাংবাদিকরা বাস পোড়ানোর ঘটনা নিয়ে বিএনপির দু’জন নেতার একটি ফোনালাপের অডিও ফাঁসের বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, অডিওবার্তা এটাই প্রমাণ করে যে, এই ঘটনার সঙ্গে তারা যুক্ত। এবং মির্জা ফখরুল সাহেব এ বিষয়ে একটি সত্যি কথা বলেছেন যে, এটি পূর্বপরিকল্পিত। আসলে মির্জা ফখরুল সাহেবরা পূর্বপরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মির্জা ফখরুল সাহেব, কোনো লাভ হবে না: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০