ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে।

এর আগে বুধবার ভোট কেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

তবে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীরা। অপরদিকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে সিরাজগঞ্জ-১ আসনে লড়ছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। ভোটগ্রহণ উপলক্ষে শুধু নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি সব অফিস খোলা থাকছে। তবে ভোটারদের ভোট দেয়ার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে।

এর আগে বুধবার মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। এ আসন দুটিতে উপনির্বাচন হচ্ছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, ভোট কেন্দ্রে মালামাল পাঠানো হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।

তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মহিববুল্লা বাহার।

সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এখানে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় এবং বিএনপির প্রার্থী সেলিম রেজা লড়ছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০