ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবেন: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের কাছে প্রাধান্য পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দু’দেশের সরকারের সম্পর্ক নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা। সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বরং শক্তিশালী বিরোধী দল চায়। আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবেন: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০