ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ-না ভোট।

৭ নভেম্বর উপলক্ষে ‌‌‘বিএনপি নেতাদের অবিরাম মিথ্যা ও সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্যের’ প্রতিবাদে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বলতে বাধ্য করে। তারা কল্পিত অভিযোগ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে জবাব তো আমাকে দিতেই হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথ আর আন্দোলন বিএনপির এখন অজানা। বিএনপি মহাসচিব বলেছেন তথাকথিত বিপ্লব ও সংহতির মাধ্যমে ৭ নভেম্বর নাকি দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল। তিনি ঠিকই বলেছেন, ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে জাতীয় চার নেতাসহ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও সিপাহি হত্যার মাধ্যমে একজন জেনারেলের ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়ন তাদের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা মনে হওয়াই স্বাভাবিক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এর আগে ’৭১ এর পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ড। সেদিনটিকে বিএনপি মনে করে প্রথমবারের স্বাধীনতা। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে বিএনপি নেতারা বলতো ৩য় বারের মতো স্বাধীন হয়েছে দেশ।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণ বিশ্বাস করে প্রকৃতপক্ষে ৭ নভেম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র হত্যা দিবস। জিয়াউর রহমান নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। কোন সে গণতন্ত্র? বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ গণতন্ত্র।’

বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ‘তার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা দেয়নি। তার বিরুদ্ধে সব মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা।’

বিএনপির গণতন্ত্র উদ্ধার ও বেগম জিয়াকে মুক্ত করার শপথ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এরকম শপথ প্রায়ই তারা নেন। তারপর জনগণ আর তাদের দেখে না, কর্মীরা রাজপথ খুঁজে পায় না। তাদের শপথের উপরই এখন নির্ভরতা, রাজপথ আর আন্দোলন এখন বিএনপির অচেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।’

সেতুমন্ত্রী এসময় আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক শক্তির যেকোনো হামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। অতীতে এমন কোনো ঘটনাকেই সরকার প্রশ্রয় দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০