ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে বিএনপির অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (৮ নভেম্বর) এক বার্তায় এই অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তাঁর (বাইডেন) এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। তিনি বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাইডেনকে।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন এবং একইসঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে ফখরুল আশা প্রকাশ করেন, জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি জো বাইডেনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে বিএনপির অভিনন্দন

আপডেট টাইম : ০২:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০