ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ত্বকের কালো দাগ-ছোপ দূর করবে চিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চিনি দিয়ে সাধারণত আমরা মিষ্টি জাতীয় খাবার তৈরি করি। চিনি স্বাদে যতই মিষ্টি হোক, স্বাস্থ্য সচেতন মানুষেরা এটি এড়িয়ে চলার চেষ্টা করেন। বিশেষ করে ডায়াবেটিস কিংবা স্থুলতার ভয়ে চিনি থেকে দূরে থাকেন অনেকেই।

এটি ঠিক যে সুস্বাস্থ্য বজায় রাখতে চিনির দরকার নেই। তবে এই চিনি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারি। চিনি ব্যবহার করে আমরা রূপচর্চায় দারুন উপকৃত হতে পারি। চলুন তবে জেনে নেয়া যাক চিনি ব্যবহারের উপকারিতা সম্পর্কে-

ত্বকের কালো দাগ-ছোপ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। সেসব দাগ দূর করার জন্য নানারকম প্রচেষ্টা থাকে আমাদের। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে চিনি। চিনি হচ্ছে প্রাকৃতিক হিউমেকট্যান্ট। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত চিনি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড এবং আলফা হাইড্রক্সি অ্যাসিডের প্রাকৃতিক উৎস। এটি ত্বকের কোষকে ভেঙে যাওয়া থেকে আটকায়। এর ফলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না।

ত্বকের স্ক্রাবার হিসেবে দারুন কাজ করে চিনি। ত্বকের মৃত কোষ তুলে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি। অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন, অর্থাৎ মুখে ও সারা শরীরে আলতো হাতে ঘষুন। যতক্ষণ না চিনি গলে যায়, ততক্ষণই স্ক্রাবিং করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন মুখ। মৃত কোষ উঠে ঝলমলে হবে ত্বক।

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চিনি বেশ উপকারী। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। ধোয়ার সময় স্ক্রাব করেও নিতে পারেন। সপ্তাহে দু’বার এটা লাগাতে পারেন। আপনার ত্বকে যদি মধু সহ্য হয়, তাহলে এর সঙ্গে সামান্য একটু মধুও মিশিয়ে নিতে পারেন।

শীতের সময়ে ঠোঁট ফাটার সমস্যা ঠিক করতেও সাহায্য করে চিনি। বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। নরম ও লালচে হওয়ার পাশাপাশি ঠোঁট শুষ্ক হবে না এবং ফাটবেও না।

হঠাৎ করে অনেকটা ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। মা হওয়ার পরে পেটে এবং থাইয়ে ফাটা দাগ দেখা যেতে পারে। তেমন সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ত্বকের কালো দাগ-ছোপ দূর করবে চিনি

আপডেট টাইম : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০