ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শরীর নিয়ে কথা বলাতে পরিণীতির আপত্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৩৪৮ বার

বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া শরীর নিয়ে কথা বলাকে নারীর জন্য অপমানের মনে করেন। তাই তিনি কখনোই শরীর চিকনা বা মোটা এসব নিয়ে আগ্রহবোধ করেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, ‌‘কারও দেহ নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত। শারীরিক গঠন একদমই ব্যক্তিগত বিষয়। তা সুন্দর হলেও আলাদা করে বলার কিছু নেই আর অন্য রকম হলেও সমালোচনা করার অধিকার নেই কারও।’

বলিউডে ক্যারিয়ার শুরুর সময়ে পরিণীতির মোটা ফিগার নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ছবিতে চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে পরবর্তীকালে নির্মেদ করেছেন। তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

কিন্তু নিজের শরীরের এই সৌন্দর্যটাকে একান্তই নিজের বলে মনে করেন বছর সাতাশের এই ‘কিল দিল’ অভিনেত্রী। তার মতে, তিনি ছবির প্রয়োজনে নিজেকে চিকন করেছেন। প্রয়োজন পড়লে আমির খানের মতো নিজেকে মোটাও বানাবেন। তাই শরীর নিয়ে প্রশংসা বা নিন্দা কোনোটাই শুনতে রাজি নন তিনি।

পরিণীতি আরও বলেন, নিজের দেহ নিয়ে নিজের খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি এই ট্রেন্ড অতীত হয়ে যাবে বলেও মন্তব্য করেন ‘ইশাকজাদে’-র নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

শরীর নিয়ে কথা বলাতে পরিণীতির আপত্তি

আপডেট টাইম : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬