ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মির্জা আব্বাস দম্পতি করোনা আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস গত দু’দিন যাবত অসুস্থ ছিলেন।  গতকাল (মঙ্গলবার) কোভিড-১৯ পরীক্ষার পর আজ (বুধবার) পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।  বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে তারা চিকিৎসা নিচ্ছেন।

শায়রুল বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্বাস দম্পতি।

এদিকে আব্বাস দম্পতি ছাড়াও দলটির আরও একাধিক শীর্ষ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।  তাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মির্জা আব্বাস দম্পতি করোনা আক্রান্ত

আপডেট টাইম : ০৬:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০