ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির গণতন্ত্র এক চিমটি লবণ-এক মুষ্টি গুড়-আধাসের পানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে এই মূহুর্তে কোন রাজনৈতিক সংকট নেই, সংকট চলছে বিএনপির রাজনীতিতে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া রুটির গণতন্ত্র?

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গনতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধাসের পানির মিশ্রনের মতো গণতন্ত্র।

তিনি বলেন গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে আরো অনেক পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপির নেতাদের প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছে, তা জনগণ জানতে চায়।

তিনি বলেন, বিএনপি অবিরাম অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে হঠানোর যে ঘোষণা তা কি তাদের গণতন্ত্র? নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় বিএনপি কি করেছে তাও জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপি এখন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের কথা বলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এসব কিছু তাদের শাসনামলে ভূলুণ্ঠিত হয়েছিল। তারা সংবিধান থেকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটন করেছিলো বলেও জানান তিনি।

আসন্ন শীতে করোনার দ্বিতীয় সংক্রমণের বিষয়ে বিশেষজ্ঞগণের সতর্কের কথা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে, এমতাবস্থায় যে কোন আশংকা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

ওবায়দুল কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতলবি মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে পরধর্ম সহিষ্ণু, কেউ কারো ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়।

উস্কানিমূলক পোস্ট শাস্তি যোগ্য অপরাধ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, উস্কানিমূলক কিছু নজরে এলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে দিতে হবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার নাকি মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার এই মন্তব্যের জবাবে হাসবো না কাঁদবো জানিয়ে বলেন, যারা এখনও মুক্তিযুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তির দোসরদের বিশ্বস্ত আশ্রয়, তাদের মুখে এ কথা মানায় না।

তিনি বলেন মুক্তিযুদ্ধের মহান অর্জন আর চেতনাকে পদে পদে ভুলুণ্ঠিত করাই বিএনপির ইতিহাস এবং রাজনৈতিক সাধনা, যা ৭৫’ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু করে।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো বিএনপি, তাই তাদের মুখে স্বাধীনতার সুরক্ষার কথা মানায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির গণতন্ত্র এক চিমটি লবণ-এক মুষ্টি গুড়-আধাসের পানি

আপডেট টাইম : ০২:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০