ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। নতুন গতি এসেছে প্রবাসী আয়ে। আর এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না।

দেশে এখন পর্যন্ত নির্মিত ১৮টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চার লেনের সড়ক– বিশ্বাস না হলে বিএনপি নেতাদের সরেজমিন গিয়ে দেখে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর সঙ্গে সেবার মান বৃদ্ধিবিষয়ক আলোচনাসভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় যুক্ত হন।

‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে’– এ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের কোনো সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়। এ জন্যই সব কিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।

তিনি বলেন, গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। সেই ধারাবাহিকতায় করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি অর্জিত হয়েছে।

এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা থেকে সব কিছুকে গ্রাস করেছে বিএনপি। তাই দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন তারা দেখতে পায় না।

বিএনপির গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা নেই, তারা অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।

তিনি বলেন, আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

বিআরটিএতে নিয়মকানুন অনুযায়ী, সবাইকে চলতে হবে, এর ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

আপডেট টাইম : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০