ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পরও বিএনপির মহাসচিবকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।

সেতুমন্ত্রী বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

চৌমুহনী পৌরসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন এবং দুটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। শেখ হাসিনার সরকার গরিবের কথা, দেশের উন্নয়ন অগ্রগতির কথা বললে আপনাদের গাত্রদাহ হয়। বর্তমান সরকার স্থানীয় সরকারের মাধ্যমে শহর ও গ্রামকে কাছাকাছি এনে প্রতিটা গ্রামকে শহরে রূপান্তরিত করছে। উন্নয়নে মেয়রদের জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

তিনি বলেন, দেশের সব পৌর মেয়রদের বলবো স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্নয়নকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। পৌর মেয়রদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায় শেখ হাসিনার সরকার।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

একই সময় ঢাকা থেকে ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

উল্লেখ্য, ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ৯০ শতাংশ অর্থের যোগান দেয় বাকি ১০ শতাংশ অর্থ চৌমুহনী পৌরসভা যোগান দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ: কাদের

আপডেট টাইম : ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০