ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দু’তিনদিনের মধ্যে আসছে। এরই সঙ্গে কী পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে তাও শিগগিরই জানিয়ে দেয়া হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা বাংলাদেশ জার্নালকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কী পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা শিক্ষামন্ত্রীর হাতেই রয়েছে।

 জানা যায়, এ বছর জুনে কারিগরি বোর্ডের অধীন পলিটেকনিক কলেজগুলোতে ২, ৪, ৬, ৮ সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তীতে একাধিক জেলায় ডিপ্লোমা শিক্ষার্থীরা অটো পাসের দাবিতে মানববন্ধন করেন। তবে সর্বশেষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, কারিগরি শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম হাতে-কলমে অনুষ্ঠিত হয়। এ কারণে অটো পাস কিংবা অন্যভাবে মূল্যায়নের কোনো সুযোগ নেই।

একাধিক ডিপ্লোমা কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ জার্নালকে অভিযোগ করে বলেন, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও এখনো কারিগারি শিক্ষার্থীদের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। দ্রুত ক্লাস শুরু ও পরীক্ষার ব্যবস্থা করা হোক। পরীক্ষা শুরুর আগে তাদের দুই থেকে তিন মাস ক্লাস নেয়ার ব্যবস্থা করা হোক। না হলে জটিল সমস্যায় পড়বেন তারা।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এই জায়গায় পরীক্ষা ছাড়া মূল্যায়ন করাটা মনে হয় না সঠিক হবে। পরিস্থিতি যা আমরা এখনো মনে করছি, পরীক্ষা নেয়া সম্ভব হবে। যেহেতু এইচএসসির তুলনায় কারিগরিতে শিক্ষার্থীদের সংখ্যা অনেক কম, সেহেতু পরিস্থিতি বিবেচনায় তাদের এই পরীক্ষা আমরা নিয়ে নিতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসছে

আপডেট টাইম : ১০:২৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০