ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
  • ৩৬৩ বার

এখন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন কারাবন্দীরা। সেইসঙ্গে কারাগার আধুনিকায়নে নতুন পদ সৃষ্টি, সতুন কারাগার তৈরি, মনোবিজ্ঞানী নিয়োগসহ নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আগামী ২০-২৬ জানুয়ারি কারাসপ্তাহ পালন করবে কারা-অধিদপ্তর। শনিবার এ উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির এ তথ্য জানান।

তিনি জানান, কারবন্দীরা মোবাইলে পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে পারবেন। এজন্য কারাগারে ঢোকার সময় কারাকর্তৃপক্ষকে পরিবারের দুটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পরিবার থেকে বা বাইরে থেকে কারাগারের নম্বরে কেউ ফোন দিতে পারবেন না। তবে এসএমএস করতে পারবেন, সেই এসএমএসের তথ্য কারাবন্দীর কাছে পৌঁছানো হবে।

তিনি আরো বলেন, বন্দীদের সবকটি কলই রেকর্ড করা হবে। পরবর্তীতে সেই কথাগুলো অ্যানালাইসিস করা হবে। বন্দীদের মানসিক দিক পর্যবেক্ষণে ২০ জন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা

আপডেট টাইম : ১২:১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬