ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আদালতের হাজতখানায় সেলিমপুত্র ইরফান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এসময় তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে আদালতে হাজির করা হয়েছে। তাদের এখন আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানা গেছে। আদালত সুত্র জানায়, বেলা ১১টার দিকে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন।

রোববার রাতে সংসদ সদস্য হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

রোববার রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় সোমবার দুপুরে ইরফানকে গ্রেপ্তার করে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আদালতের হাজতখানায় সেলিমপুত্র ইরফান

আপডেট টাইম : ১২:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০