ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ধর্ষণ মামলায় এএসআই গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এএসআই রায়হান ও আলেয়া নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, হারাগাছ থানার ময়নাকুঠি কচুটারি এলাকার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ে তোলেন এএসআই রায়হান। রোববার (২৫ অক্টোবর) সকালে ওই ছাত্রীকে রায়হান ডেকে এনে ক্যাদারের পুল এলাকার আলেয়া বেগমের বাড়িতে নিয়ে যান। সেখানে রায়হান ও তার এক সহযোগী ধর্ষণ করে বলে মেয়েটি পুলিশকে জানায়।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিবারের সদস‌্যদের খবর দেয়। রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে এএসআই রায়হানসহ দুইজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ধর্ষণ মামলায় এএসআই গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০