ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের জন্য আ. লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বের করে দেওয়াই হবে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

আজ রবিবার (২৫ অক্টোবর) নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধীর পরিচয় তারা অপরাধী।’ তিনি বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বের করে দেওয়াই হবে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।’

সেতুমন্ত্রী বলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কবিরহাট অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আমাদের সম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নোয়াখালীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো যেসব কাজ বাকি রয়েছে, বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক কমলকান্তি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কর্মকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের জন্য আ. লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০