ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে যা বললেন আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার (২৪ অক্টোবর) এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকাবার্তায় আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘ব্যারিস্টার রফিক উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক নক্ষত্র। তিনি দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো।’

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল- হক শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে যা বললেন আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০