ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারের অন্যায় অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণখানে হাজী ক্যাম্পের সামনে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।  তিনি আশকোনা, দক্ষিণখান এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।  এস এম জাহাঙ্গীর হোসেন গণসংযোগের সময় সবার দোয়া প্রার্থনা ও ধানের শীষে ভোট চান। এ সময় মানুষ তাকে হাত বুলিয়ে দোয়া করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের আন্দোলন অনিয়মের বিরুদ্ধে। ঢাকা-১৮ আসনের জনগণ সরকারের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে।

তিনি বলেন, আমরা সব অনিয়ম অন্যায় অপশাসনের অবসান চাই।  নির্বাচন কমিশনকে বলতে চাই ঢাকা-১৮ আসনে সুষ্ঠু নির্বাচন দিয়ে প্রমাণ করুন ৩০ তারিখের ভোট ২৯ তারিখ করবেন না।  অতীতে আপনারা যে অনিয়ম করেছেন ইচ্ছা করলেই নিয়মের ভিতরে থাকতে পারেন।  সুষ্ঠু নির্বাচন করতে পারেন।

ধানের শীষের গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশল ইশরাক হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ভিপি হারুনর রশীদ হারুন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আ ক ম মোজাম্মেল হক, বিএনপি নেতা আব্দুল আলিম নকী, মুন্সি বজলুল বাসিদ আনজু, ফয়েজ আহমেদ ফরু, শাহাবুদ্দীন সাগর আলী আকবর আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে

আপডেট টাইম : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০