ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

৯ম শ্রেণিতে পছন্দমতো বিভাগ নেয়া যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছর ৮ম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। সবাইকে অটো পাস দেয়া হবে। এসব শিক্ষার্থীরা নবম শ্রেণিতে তাদের পছন্দ অনুযায়ী বিভাগ পরিবর্তন করতে পারবে। বুধবার (২১ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত শিক্ষার্থীদের ভালো ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ পেয়ে থাকেন। চলতি বছর থেকে শিক্ষার্থীদের জন্য পৃথক সুবিধা রাখা হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে পাস করার পর একজন শিক্ষার্থী যেকোনো বিভাগ থেকে রেজিস্ট্রেশন করলেও অন্য বিভাগ থেকে পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া আছে।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে এবার যারা স্থানান্তরিত হয়েছে, তারা অনলাইনে যুক্ত হয়ে অথবা নিজ নিজ জায়গা থেকে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।

তিনি আরও বলেন করোনা পরিস্থিতির কারণে অনেক অভিভাবক স্থানান্তরিত হয়েছেন। অনেকে ঢাকার বা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকলেও গ্রামে চলে গেছেন। এসব শিক্ষার্থীদের ৩০ কার্যদিবসের পাঠদান এবং অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়ে চিন্তায় আছেন। আমরা তাদের বিষয়ে ভেবে রেখেছি। এসব শিক্ষার্থী সুযোগ থাকলে মূল প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন। আর যদি অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ না থাকে তাহলে যে গ্রামে বা যে স্থানে অবস্থান করছে সেখানকার স্থানীয় প্রতিষ্ঠানে তার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।

দীপু মনি বলেন, কেউ যদি তার আগের প্রতিষ্ঠান কিংবা স্থানীয় প্রতিষ্ঠানে জমা দিতে না পারে তাহলে তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ও তাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। কারণ শিক্ষার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে একটি মেইল দেয়া থাকবে। সেখানে ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে অ্যাসাইনমেন্ট জমা দেয়া যাবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

৯ম শ্রেণিতে পছন্দমতো বিভাগ নেয়া যাবে

আপডেট টাইম : ০৪:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০