ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিএনপির অপকৌশলে ভোটার উপস্থিতি কম : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশল কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ নেই বলে যে অভিযোগ করছেন সেই প্রসঙ্গে ওবায়দুল কাদের তাদের সময়ের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, সে সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি, স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মত ঘটনা। সেতুমন্ত্রী বলেন এখন দেশের কোথাও নেই নির্বাচনী সংঘাত।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররাও কেন্দ্রে আসে না। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশল কাজ করে।

তিনি বলেন, এসব অপকৌশল করে ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপকৌশল জনগণ বুঝে ফেলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোন অভিযোগ-আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। কমিটির কোন বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোয়। নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ-সংক্রান্ত অভিযোগ ট্রাইব্যুনালে দিতে পারবেন। ট্রাইব্যুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

এ সময় শিগগিরই জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির অপকৌশলে ভোটার উপস্থিতি কম : কাদের

আপডেট টাইম : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০