ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মানুষের হাতে হাতে মোবাইল, অনিয়ম লুকানোর সুযোগ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষের হাতে হাতে মোবাইল থাকায় অনিয়ম করে এখন আর লুকানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম এখন স্বাধীন।  মানুষের হাতে হাতে মোবাইল।  অনিয়ম করে লুকানোর সুযোগ এখন আর নেই।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতাই এখন বিএনপির বহুল চর্চিত একমাত্র হাতিয়ার।  আসলে বিএনপি কী চায়, তারা নিজেরাও জানে না।  বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে।  জনগণ কেন তাদের ভোট দেবে? কী অর্জন তাদের?

সোমবার রাজধানীতে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (বিএনপির) রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে।  জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।  সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই।  মধ্যবর্তী নয়, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করেই যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আর বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না।  তবে জনগণের দুর্ভোগ বা অস্থিরতা সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

বিএনপিকে কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে জনগণ দেবে না মন্তব্য করে তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মানুষের হাতে হাতে মোবাইল, অনিয়ম লুকানোর সুযোগ নেই

আপডেট টাইম : ০৬:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০