ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় চার খুন: ৫ দিনের রিমান্ডে রায়হানুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই গ্রেপ্তার রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে সাতক্ষীরা আমলী আদালতের বিচারক ইয়াসমিন নাহার এই আদেশ দেন।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় সিআইডি। আজ রোববার শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। এর আগে বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।

সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না। আদালতে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলাকেটে হত্যা করা হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশুকন্যা মারিয়া।

বৃহস্পতিবার রাতেই শাহিনুলের শ্বাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা (নং ১৪) দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় চার খুন: ৫ দিনের রিমান্ডে রায়হানুল

আপডেট টাইম : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০