ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে ডাক্তার এসে রক্ত পরীক্ষা করাচ্ছেন। তিনি একা চলাফেরা করতে পারছেন না, নরম খাবার খাচ্ছেন। বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার মানবিক হলে দল ও পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে।

শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রাত পৌনে ৮টার দিকে ব্যারিস্টার খোকন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় এক ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে বাসভবনের গেইটের সামনে উপস্থিত সাংবাদিকদের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন প্রসঙ্গে বলেন,  খালেদা জিয়া সবকিছু অবগত আছেন। এছাড়া তার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছি।

এর আগে গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মাহবুব উদ্দিন খোকন। এরপর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দেখা করেন তিনি।

গত ২৫ মার্চ করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির পর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে

আপডেট টাইম : ১১:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০