ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ধর্ষণ বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণ ও নারী নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে।

সোমবার সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে। বিষয়টি যেভাবে বাড়ছে। সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনে সোমবার সায় দিয়েছে ম‌ন্ত্রিসভা।

ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তার পানিবণ্টন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
দুদেশের রাজনৈতিক দলের মাঝে সংযোগ বাড়াতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা রয়েছে জানিয়ে কাদের বলেন, এ ধরনের সফর দুদেশের জনগণের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ভারতের সঙ্গে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আছে, এ মুহূর্তে চালু হচ্ছে সেটি বলা যাবে না।

ভারতের নতুন হাইকমিশনার দোরাইস্বামী বলেন, আমরা ইতিমধ্যে ভিসা প্রক্রিয়া চালু করেছি। সব ভিসা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি সব ধরনের ভিসা চালুর জন্য চেষ্টা করছি। মহামারীর কারণে ট্যুরিস্ট ভিসা চালুতে আরও বেশি সময় লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধর্ষণ বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে: কাদের

আপডেট টাইম : ০৫:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০