ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সরকারের ভেতরে সরকার আছে: শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারের ভেতরেও সরকার আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান৷  তিনি বলেছেন, সরকারকে দুর্বল করে রাখার জন্য অতি উৎসাহী একটি মহল খেলছে।
জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বাংলার ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  শামীম ওসমান বলেন, ‘‘একটি অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেয়িং আ গেইম (তারা একটি খেলা খেলছে)৷ এটাকে অনেক সময় বলা হয়, সরকারের ভেতর সরকার থাকে যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে দে ক্যান টেক দেয়ার বেনিফিট (তারা তাদের সুবিধা আদায় করতে পারে)৷” তবে আওয়ামী লীগ এতো দুর্বল নয় বা আওয়ামী লীগ জনগণ থেকে এতো বিচ্ছিন্ন নয় যে ক্ষমতায় আসতে হলে কোন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা লাগবে তার,  বলেন শামীম ওসমান৷
গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘‘আমার ক্ষেত্রে আমি বলব যে আমরা (আমি) জনগণের ভোটে হয়েছি৷ আমি তো সব জায়গায় ছিলাম না৷ আর একথাও বলব না যে কোন অনিয়ম হয়নি৷” অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সফলতাকে থামিয়ে দিতে কেউ কেউ কোন কোন জায়গায় এই ঘটনাগুলো ঘটিয়েছে৷
নারায়ণগঞ্জে মাদকের প্রসার ঠেকাতে নিজের কাজের কথা উল্লেখ করে শামীম উসমান বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাদক ঠেকাতে কাজ করছেন৷ তবে এ বিষয়ে নানা প্রতিবন্ধকতার কথাও বলেন তিনি৷  ‘‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিকল্পনামাফিক কাজ করেছি৷ তবে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আর কিছুই করার থাকে না৷ দায় এসে পড়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের উপর৷”
কোভিড -১৯ মোকাবেলায় ৬৪ জেলায় সচিবদের দায়িত্ব দেয়া হয়েছে৷ সরকারে এমন সিদ্ধান্ত সংসদ সদ্যসরা যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণ করে কিনা, এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘‘এমপিদের দায়িত্বই তো জনগণের পাশে থাকা৷ আর এটি প্রধানমন্ত্রীর সাফল্য যে সর্বোচ্চ পর্যায়ের আমলাতন্ত্রকে তিনি… (এখানে যুক্ত করেছেন)৷”
দেশ পরিচালনায় সরকার কতোটা সফল বা ব্যর্থ এমন প্রশ্নের উত্তরে শামীম উসমান বলেন ‘‘সরকারের কাছে আমার প্রশ্ন ২০০১ সালের পর ধর্ষণের ঘটনার, ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনার বিচার হলো না কেন?”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ভেতরে সরকার আছে: শামীম ওসমান

আপডেট টাইম : ১০:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০