ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-১৮ আসনে যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা দলের মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার বিকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যদিও উপনির্বাচন আর একাদশ সংসদ নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য নেই। ৩০ ডিসেম্বরের নির্বাচন আগের রাতে হয়েছে, আর এখন উপনির্বাচনগুলোতে কোনো ভোটই হয় না, ঘোষণা করা হয়। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি কারণ আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা বিশ্বাস করি সরকারের পরিবর্তনের একটাই পথ তা হল নির্বাচনের মধ্যে দিয়ে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ন্যূনতম যে স্পেস পাওয়া যায় সে জায়গাগুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর। দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আপডেট টাইম : ০৬:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০