ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

করোনা নয়, ধর্ষণের ভ্যাকসিন চায় মানুষ: গয়েশ্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন চায় না। মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়। শেখ হাসিনাকে বিদায় দেয়াই সেই ভ্যাকসিন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, মানুষ এখন মানসম্মান নিয়ে মরতে চায়। ধর্ষণ করোনার চেয়ে বিপজ্জনক হয়ে গেছে। তাই মানুষ ধর্ষণের ভ্যাকসিন চায়।

রক্ত ও জীবন দিয়ে গণতন্ত্রের অধিকার আদায় করতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, দেশ স্বাধীন হয়েছে জীবন ও রক্ত দিয়ে। গণতন্ত্রকেও তা দিয়ে রক্ষা করতে হবে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী নির্যাতনের হার, ধর্ষণের হার যে বেড়ে গেছে তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটি একটি বিরল ঘটনা। এ বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সব ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজ এই সরকার শুধু নারী নির্যাতন-ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এ দায় তারা এড়াতে পারে না।
মির্জা ফখরুল বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। গায়ের জোরে বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেও জেল হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনা নয়, ধর্ষণের ভ্যাকসিন চায় মানুষ: গয়েশ্বর

আপডেট টাইম : ০৬:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০