ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিগো লাইভ, টিকটক ও লাইকি অ্যাপ নিষিদ্ধে নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২২৮ বার

 বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিগো লাইভ, টিকটক, লাইকি নামের মোবাইল ফোন অ্যাপ বন্ধ/নিষিদ্ধ ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজিস্ট্রি ডাক যোগে স্বরাষ্ট্র সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠান।

‘বিগো-লাইভ আ্যপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক তরুণ। এসব অ্যাপের ক্ষতিকর দিক বিবেচনা করে ভারত ও পাকিস্তান এ অ্যাপ নিষিদ্ধ করেছে।

টিকটক অ্যাপসের বিষয়ে জে আর খাঁন রবিন বলেন, এর মাধ্যমে অনেক কিশোর-তরুণ উদ্ভট রঙে চুল রাঙিয়ে এবং ভিনদেশি অপসংস্কৃতি অনুসরণ করে ভিডিও তৈরি করছেন, যাতে সহিংস ও কুরুচিপূর্ণ কনটেন্ট থাকে। স্বল্প বসনা তরুণীরা টিকটকে অশ্লীল ভিডিওতে নাচ, গান ও অভিনয়ের পাশাপাশি নিজেদের ধূমপান ও সিসা গ্রহণ করার ভিডিও আপলোড করেছেন। এরই মধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে। সংশ্লিষ্টরা বলেছেন, এ অ্যাপগুলোর মধ্যে এক ধরনের শো-অফের বিষয় থাকে।

এ নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বিগো লাইভ, টিকটক, লাইকি অ্যাপস বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। তা না হলে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও জানিয়েছেন এ আইনজীবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিগো লাইভ, টিকটক ও লাইকি অ্যাপ নিষিদ্ধে নোটিশ

আপডেট টাইম : ০২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০