ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কীভাবে বুঝবেন করোনা নাকি ইনফ্লুয়েঞ্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৭১ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনার আতঙ্কের মধ্যেই আজকাল অনেকেরই জ্বর হচ্ছে। আর জ্বর হলেই সবাই ধরেই নিচ্ছে করোনা হয়েছে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জ্বর মানেই করোনা নয়, হতে পারে ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ জ্বরও।

মাঝে মাঝে তীব্র গরম, আবার সন্ধ্যার পরে তাপমাত্রা কমে যাচ্ছে, কখনো বৃষ্টি সব মিলিয়ে যেহেতু এটি ঋতু পরিবর্তনের সময়, এজন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেও আক্রান্ত হতে পারেন অনেকেই।

চিকিৎসকদের মতে, সামান্য জ্বর, সর্দি-কাশিতে ভাববেন না যে, কোভিড-১৯ ই হয়েছে। সাধারণ জ্বর বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গের সঙ্গে করোনার উপসর্গ প্রায় এক হলেও, খুব সূক্ষ্ম কিছু পার্থক্যের মাধ্যমে এদের আলাদা করা সম্ভব।

জেনে নিন, করোনা এবং ইনফ্লুয়েঞ্জার পার্থক্যগুলো: 

ইনফ্লুয়েঞ্জার উপসর্গ 
হালকা জ্বর ও গা ম্যাজম্যাজে ভাব দেখা দেয়। জ্বর সাধারণত দুই থেকে তিন দিন থাকে এর পরে কমে আসে।
সামান্য সর্দি-কাশি থাকতে পারে। সারা গায়ে ব্যাথা ও মাথার যন্ত্রণা হয়।

এবার মহামারি করোনার উপসর্গ
জ্বর, শুকনো কাশি, শারীরিক দুর্বলতা, গলা ব্যথা থাকে সাধারণত। এছাড়াও মাথা ও শরীরের অসহ্য যন্ত্রণা, পেট খারাপ, খাবারের স্বাদ ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলা, শ্বাসকষ্ট ও ত্বকে র‌্যাশ দেখা যেতে পারে।

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার দিন থেকে মাত্র পাঁচ দিনের মধ্যেই লক্ষণ দেখা দেয়। তবে শিশুদের ক্ষেত্রে এই লক্ষণ দেখা দিতে ২১ দিন পর্যন্তও সময় লাগতে পারে।

জ্বর হলে আতঙ্কিত না হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কীভাবে বুঝবেন করোনা নাকি ইনফ্লুয়েঞ্জা

আপডেট টাইম : ০২:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০