ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আইনে যুক্ত করার পাশাপাশি, ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন জাতীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

মঙ্গলবার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে। নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে।’ এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জি এম কাদের।

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মূল করেছিলেন।’

বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুত ধর্ষণ মামলার আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন করতে হবে

আপডেট টাইম : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০