ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষ গোপাল হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আমৃত্যু দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।

মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ভার্চুয়াল কোর্টে এই রায় দেন। রায়ের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এদিন আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

২০০১ সালের নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তোলে।

এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরীসহ চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষ গোপাল হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

আপডেট টাইম : ০২:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০