ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

এক হচ্ছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজিং একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রক্রিয়ার ফলে এক প্ল্যাটফর্ম থেকেই দুটি আলাদা প্ল্যাটফর্মের বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান, অডিও বা ভিডিও কল করতে পারবেন গ্রাহক। এ ক্ষেত্রে গ্রাহকের ডিভাইসে দুটি অ্যাপই ইনস্টল থাকার কোনো বাধ্যবাধকতা থাকবে না।

সেই সঙ্গে ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেঞ্জারের অনেক সুবিধা যোগ হচ্ছে আগামী দিনে। একটি দীর্ঘ ব্লগে এমনটাই জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে পরিষেবাটি বন্ধ করে রাখা যাবে।

‘এর উদ্দেশ্য হচ্ছে আমরা যা একবার করেছি তা অন্য অ্যাপেও কাজে লাগানো, তাই আমাদের একই কাজ বারবার করা লাগবে না,’- বলেন মেসেঞ্জারপ্রধান স্ট্যান শাডনোভস্কি। ইতোমধ্যে অল্প কিছু দেশে এ আপডেট উন্মুক্ত করার কথা রয়েছে, তবে দেশগুলোর নাম এখনও জানায়নি ফেসবুক। শিগগিরই বিশ্বব্যাপী অ্যাপটি আনবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

এক হচ্ছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

আপডেট টাইম : ০২:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০