ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জয় ও ঢাকা-১৮ তে হাবিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে তানভীর শাকিল জয় এবং ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ হাবিব হাছান দলীয় মনোনয়ন পেয়েছেন। বুধবার সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত এ দু’টি আসনের উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোট গ্রহণ ১২ নভেম্বর। দু’টি আসনের উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। অপরদিকে, গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর মধ্যে দিয়ে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জয় ও ঢাকা-১৮ তে হাবিব

আপডেট টাইম : ০২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০