ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত বাংলাদেশের আইনজীবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনস্বার্থে দায়ের করা মামলায় অবদানের জন্য আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ এ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো আইনজীবী প্রো বোনো ক্যাটাগরিতে মনোনীত হলেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে আইনজীবী ইশরাত হাসান সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন মানবতাবাদী আইনজীবী, যিনি তার দেশে প্রো বোনো ক্রিয়াকলাপের মাধ্যমে গভীর এবং অনন্য ইতিবাচক প্রভাব তৈরি করেছেন। মামলা পরিচালনার মাধ্যমে আইনজীবী ইশরাত হাসান তার প্রো বোনো উদ্যোগের জন্য স্বীকৃত হয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হিসেবে বাংলাদেশের পাবলিক প্লেসগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপন এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করে স্বীকৃতি পেয়েছেন তিনি। এভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সমাজিক পরিবর্তনের ক্ষেত্রে ইশরাত হাসান এক অনন্য উদাহরণ হয়ে আছেন।

আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের মধ্য থেকে একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হলো বিশ্বের আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক এই সংগঠনের অধীনে রয়েছে ৮০ হাজারের অধীক আইনজীবী ও ১৯০টি বার অ্যাসোসিয়েশন। যার কেন্দ্রীয় কার্যালয় লন্ডনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত বাংলাদেশের আইনজীবী

আপডেট টাইম : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০