ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

এবার তারেকের সম্পদের সন্ধানে দুদক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬
  • ৭০৭ বার

এবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবতীয় সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। দুদক সূত্রের খবর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনে অবস্থানকালে ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে দুদকের পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হলো। সূত্রের দাবি, দুদকের উপপরিচালক মো. হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তারেক রহমানের স্থাবর-অস্থাবরসহ সকল সম্পদ ও অর্থের অনুসন্ধান করবেন। এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলা করে দুদক। সে মামলায় বিশেষ জজ আদালত-৩ এর তৎকালীন বিচারক মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এবার তারেকের সম্পদের সন্ধানে দুদক

আপডেট টাইম : ১০:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬