ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকা-১৮ আসনে হাবীব হাসান, সিরাজগঞ্জে জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের মনোনয়ন দেয়া হয়।

ঢাকা-১৮ আসনে মনোনয়ন পাওয়া হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তনভির শাকিল জয় আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে।

ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এর আগে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

ইসির সিনিয়র সচিব আলমগীর বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনটি মৃত্যুজনিত কারণে শূন্য হয়েছিল। সংবিধানে আসন শূন্য হওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। করোনার কারণে এই সময়ে নির্বাচন করার চেষ্টা করেনি ইসি। পরে নির্বাচন কমিশন আরও ৯০ দিন সময় বাড়িয়ে দিয়েছিল। তবে এই ৯০ দিন অতিক্রম করার সুযোগ সংবিধানে ইসিকে দেয়া হয়নি।

সচিব বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে ভোটের যে স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনেই ভোটের আয়োজন করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সবই মানা হবে দুই উপনির্বাচনে। কিছু ব্যতিক্রম আছে, সেটা হল ঢাকায় আগে নির্বাচন করলে যান চলাচল সব বন্ধ রাখা হতো। এবার তা করা হবে না। কোন কোন যানবাহন চলবে, কোন কোন যানবাহন চলবে না- সেটি পরিপত্র জারি করবে কমিশন। একই সঙ্গে এ আসনের নির্বাচনী এলাকার অফিস খোলা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-১৮ আসনে হাবীব হাসান, সিরাজগঞ্জে জয়

আপডেট টাইম : ১২:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০