ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে দুই স্তরের পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। স্থগিত আছে এইচএসসি পরীক্ষাও। এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি-না, সে বিষয়ে ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন শিক্ষামন্ত্রী।

করোনা মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে ওপরের শ্রেণিতে উন্নীত করার কথা রয়েছে। তবে চার শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে সরকার। এক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে। সারাদেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৮০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া যাবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ছয় ফুট দূরত্বে বসাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কোভিড-১৯-এ আক্রান্ত হলে ব্রিটিশ কাউন্সিলকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার ‘জনস্বার্থে’ পরীক্ষা গ্রহণের অনুমতি বাতিল করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০