ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরবর্তী ১৫ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য এ সময় দেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯-এর কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিকসহ (এইচএসসি) অন্যান্য শ্রেণির পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ বছরের জেএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণের ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নেবে বলে বৈঠকে আলোচনা করা হয়। আরো বলা হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে পারবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরে স্কুলগুলো খুলে দিতে পারলে ডিসেম্বরে এই পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া জেএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে নিজস্ব পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে বছরের প্রথম আড়াই মাসের ক্লাস কার্যক্রম, সংসদ টেলিভিশন ও অনলাইনে ক্লাস কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা

আপডেট টাইম : ১২:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০