ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ভ্যাকসিন নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে করোনা ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এদের মধ্যে ৯টি কোম্পানী তাদের পরীক্ষার চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ৯টি কোম্পানীর অন্তত ৫টির সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা। বিশ্বের যেকোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরণের নির্দেশনা রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ ২০২০” উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনই এসব কথা বলেন।

করোনায় সেকেন্ড ওয়েভ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপি মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে করোনায় সেকেন্ড ওয়েভ শুরুর আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে, সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কি কি করনীয় সে ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে।

করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ভ্যাকসিন নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০