ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

হঠাৎ জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির মধ্যে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তবে চলছে অনলাইনে ক্লাস। আর এ সময়ের অনলাইন ক্লাস তদারকি করতে স্কুল-কলেজ আকস্মিক পরিদর্শন করতে হবে শিক্ষা কর্মকর্তাদের। এ বিষয়ে একটি জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশি মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনাটি জারি করা হয়।

জরুরি নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক-কর্মকর্তারা নিজ দায়িত্ব পালন করছে কি-না তা মনিটরিং করতে নিয়মিত মাঠ কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিদর্শন করে তা ছক আকারে তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

 নির্দেশনায় আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাঠ পর্যায়ের কোনো কোনো কর্মকর্তা মাউশি আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করছেন না। বর্তমানে টিভি ও অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত ও দক্ষ হয়ে উঠছে। ডিজিটাল লিটারেসির এই উত্তরণ আরো ত্বরান্বিত করতে নতুনভাবে এবং নতুন উদ্যমে নিয়মিত শিক্ষা কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আকস্মিক পরিদর্শন করা জরুরি।

এতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকের নেতৃত্বে নিয়মিত সভা (মাসে একবার), প্রতিষ্ঠানপ্রধান তার সহকর্মীদের নিয়ে সভা (মাসে দুইবার), প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা (দুই মাসে একবার) যথারীতি অনুষ্ঠিত হচ্ছে কি-না পরিদর্শনের মাধ্যমে সে তথ্য পাঠাতে হবে।

 পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস গ্রহণের ধরন, বিভিন্ন বিষয়ে প্রচার করা ক্লাসের সংখ্যা ইত্যাদি বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা তার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়গুলো সংযুক্ত ছক অনুযায়ী নিয়মিতভাবে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে পাওয়া সকল তথ্য সফট কপি আকারে মাউশির ওয়েব সাইটে পাঠাতে বলা হয়েছে। বিষয়টি অতি জরুরি বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

হঠাৎ জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে

আপডেট টাইম : ০৪:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০